হত্যাকাণ্ডের সাক্ষী মাঝি কেউ হত্যা করে

ঠক! ঠক! ঠক! মাঝির বাড়ির দরজায় এতো রাতে সচারাচর কেউ কড়া নাড়ে না। কিছু বুঝে ওঠার আগেই জিজ্ঞেস করা হলো- মাঝি কি বাড়িতে আছেন? আমরা র্যাবে'র সদস্য। বড় স্যার বাইরে আছেন, আপনাকে আমাদের সাথে যেতে হবে।
মাঝি চলে গেলেন তাদের সাথে। ঘাট থেকে ট্রলার নিয়ে উদ্দেশ্যহীন যাত্রা শুরু হলো। ট্রলারে তোলা হলো চোখ-মুখ বাধা এক ব্যক্তিকে। সাথে আছেন একজন বড় স্যার আর কয়েকজন র্যাব সদস্য।
মাঝ নদীতে ট্রলার চলার গতি কমিয়ে দেওয়া হলো। চোখ-মুখ বাধা লোকের মাথার কাছে বালিশ দিয়ে মাথায় বন্দুক তাক করা হলো। কয়েকটি গুলি করে লাশ ফেলে দেওয়া হলো নদীতে। মাঝি তখনও ঘোরের ভিতর।
ফেরার পথে মাঝিকে হুশিয়ারি দেওয়া হলো। কথার গড়মিল হলে কি পরিণতি হবে, তাও জানানো হলো। উপকূলীয় অঞ্চলের একজন মাঝির সামনে এতকিছু ঘটে গেল। তার ভয় বেড়ে গেলো।
এরপর মাঝে মাঝেই এমন ডাক আসতো। র্যাবের সদস্যরা পালটে পালটে আসতেন, তবে স্যার ওই একজনই থাকতেন। একই ডাক, একই গন্তব্য, একই ঘটনার পুনরাবৃত্তি। নিরীহ মাঝি আরও বেশি আতঙ্কিত হয়ে গেলো।
অসাবধানতা বশত, মাঝি সেই কথা কয়েকজনকে বলে দিয়েছিলেন। দু'কান থেকে পাঁচ কান। এভাবে পুরো উপকূলীয় অঞ্চলে এই কথা ছড়িয়ে পড়লো। উপকূলে প্রচার হওয়ার বিষয়টি সেই বড় স্যারের কানেও পৌঁছালো। উপকূল জুড়ে উৎকণ্ঠা বেড়ে গেলো।
কিছুদিন পরে আবারও দরজায় নক। একই কথা, একই গন্তব্যের পথে যাত্রা। তবে এবার কোনো টার্গেটকে ট্রলারে তোলা হলো না, কোনো চোখ বাধা ব্যক্তি নেই। কয়েকজন র্যাব সদস্য আর সেই বড় স্যার ট্রলারে চেপে বসলেন। মাঝির মনে কৌতুহল সৃষ্টি হলেও, প্রশ্ন করার সাহস হলো না।
মাঝি এদিক-সেদিক তাকিয়ে টার্গেট খুঁজছেন, কিন্তু কাউকে পাচ্ছেন না। কারণ, এবার মাঝি নিজেই টার্গেট। মাঝি ধীরে ধীরে বুঝতে পারলেন। মূলত, পূর্বের ঘটনা মানুষের সাথে শেয়ার করার মাধ্যমেই তিনি তার মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছিলেন।
ট্রলার পৌঁছালো মাঝ নদীতে। বড় স্যার কি জানি ইশারা করলেন। বাকিরাও তাতে সম্মতিসূচক মাথা ঝুঁকিয়ে দিলো। বন্দুক তাক করা হলো। একেবারে কাছ থেকে একাধিক গুলি করা হলো। মাঝির লাশ নদীতে ফেলে দেওয়া হলো।
ওইযে মাঝি র্যাবের সাথে গেলো, কিন্তু পূর্বের মতো আর ফিরলো না। কারণ, সে রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের চাক্ষুষ প্রমাণ। আর রাষ্ট্র এবং রাষ্ট্রীয় বাহিনী তাদের অপরাধ প্রমাণিত হওয়ার কোনো আলামত অক্ষত রাখতে চায় না।
যার নির্দেশনা এবং উপস্থিতিতে এই হত্যাকাণ্ড গুলো সংঘটিত হতো, জানেন সেই বড় স্যার কে? সেই বড় স্যার হলেন সাবেক সেনাকর্মকর্তা মেজর জিয়াউল আহসান। যার বিরুদ্ধে এমন ১০০ এর বেশি হত্যাকাণ্ডের প্রমাণ আছে!
রাষ্ট্র আমার টাকায় এই খুনীকে ফাইভ স্টার হোটেলে রেখে আফ্রিকান শুয়োরের বাচ্চার মতো মোটাতাজা করছে।